তাহিরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
প্রকাশিত হয়েছে : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৩৪:৫০ অপরাহ্ন
তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহ আলম নামে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছে। আহতদের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। সোমবার দুপুরে উপজেলার বালিজুরি ইউনিয়নের আনোয়ারপুর-ফতেপুর সড়কের বারংকা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে বারুংকা গ্রাম থেকে শাহ আলম মোটরসাইকেলে আনোয়ারপুর- ফতেপুর দিয়ে আনোয়ারপুর বাজারের দিকে যাচ্ছিল। অপর দিকে একই সড়ক দিয়ে সুনামগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে আরেকটি মোটরসাইকেল যাওয়ার পথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শাহ আলম নিহত হন। এ ঘটনায় দুই মোটর সাইকেলের আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন। তাদের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
এদিকে, ঘটনার পর পর আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে অবস্থা অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল রেফার করে কর্তব্যরত চিকিৎসক।
একজন নিহতের সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ওসি আমিনুল ইসলাম জানিয়েছেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনায় পাঁচজন আহত আছেন। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।





