লালাখালে চা শ্রমিকদের সাথে জয়নাল আবেদীনের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৪৪:৪০ অপরাহ্ন

সিলেটের লালাখাল বাগানের চা শ্রমিকদের সাথে মতবিনিময় করেছেন সিলেট-৪ আসনে ১১ দলীয় জোটের সংসদ সদস্য পদপ্রার্থী জয়নাল আবেদীন। রোববার সকালে স্থানীয় লালাখাল বাগানে লালাখাল চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি অরুন কান্তির সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য পদপ্রার্থী জয়নাল আবেদীন।বিশেষ অতিথির বক্তব্য রাখেন এডভোকেট সেলিম মোহাম্মদ আলী আসগর, শিক্ষাবিদ মাওলানা ফখরুল ইসলাম, ১১ দলীয় জোট নেতা গোলাম কিবরিয়া, বাগান পরিচালনা কমিটির নেতা বঙ্গার যুনসহ বাগানের পরিচালনা কমিটির নেতৃবৃন্দ সহ চারিকাটা ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে জয়নাল আবেদীন বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতীর ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। বিগত জুলাই আন্দোলনের ফলে বাংলাদেশে যে সম্ভাবনা তৈরি হয়েছে, সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে চা শ্রমিক ও বাগানবাসীর জীবন মানের পরিবর্তন ঘটাতে চাই।
তিনি বলেন, আমি নির্বাচিত হতে পারলে আপনাদের জীবন মান উন্নয়নে মহান জাতীয় সংসদে প্রস্তাব উপস্থাপন করব। আপনাদের শিক্ষা, চিকিৎসা, যোগাযোগের ক্ষেত্রে আগামীর পার্লামেন্টে আপনাদের প্রতিনিধি হয়ে কথা বলতে আগামী ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লা মার্কায় আপনাদের ভোট চাই। আপনাদের একেকটি ভোট বদলে দিতে পারে এ জনপদের চিত্র। বিজ্ঞপ্তি





