নগরীতে গণঅধিকার পরিষদ প্রার্থীর গণসংযোগ
প্রকাশিত হয়েছে : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৪৮:৩৯ অপরাহ্ন

বাংলাদেশ গণঅধিকার পরিষদ মনোনীত সিলেট-১ আসনে ট্রাক প্রতীক নিয়ে সংসদ সদস্য প্রার্থী আকমল হোসেন সোমবার বিকালে নেতাকর্মীদের সাথে নগরীর আম্বরখানা এলাকায় গণসংযোগ, প্রচারণা মিছিল ও লিফলেট বিতরণ করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জামান সিদ্দিকী, সিলেট জেলার আহবায়ক রহমতে এলাহী লস্কর নাঈম, বাংলাদেশ যুব অধিকার পরিষদ জেলা সভাপতি জে এ তোফায়েল ও মহানগর সাধারণ সম্পাদক আলী আহমদ তাজ, সাংগঠনিক সম্পাদক সাহেদ আহমদ ছামী, শ্রমিক অধিকার পরিষদ সিলেট জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক মন্জিল, যুব অধিকার পরিষদ শাহপরান থানার সভাপতি নুরুজ্জামান আঁকাস, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন সহ আরো উপস্থিত ছিলেন ছাত্র নেতা আশরাফুল ইসলাম মাহমুদ, ছাত্রনেতা তুষার, যুবনেতা হাবিব, আব্দুর রহিম, শামসুল, দীপ্ত দাস, শ্রমিক নেতা আব্দুল্লাহ, চমক আলী প্রমুখ। বিজ্ঞপ্তি





