দক্ষিণ সুরমার দাউদপুরে ফুলঝুড়ি থেকে অগ্নিকান্ড
প্রকাশিত হয়েছে : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৩৯:৩৭ অপরাহ্ন

দক্ষিণ সুরমা প্রতিনিধি: দক্ষিণ সুরমায় ফুলঝড়ি থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত (শবেবরাত) সাড়ে আটটায় মোগলাবাজার থানাধীন দাউদপুর ইউনিয়নের পূর্ব ঝাপা গ্রামের জাবের মিয়ার বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।আলমপুর ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ফুলঝড়ি খড়ের উপরে পরলে তা থেকে আগুনের সূত্রপাত হয়। তা থেকে পার্শ্ববর্তী ঘরে ভয়াবহ আগুন লাগে এবং ঘরে থাকা অর্ধেক জিনিসপত্র আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
এ বিষয়ে দাউদপুর ইউপি সদস্য জানান, এশার নামাজের পর এই অগ্নিকান্ড ঘটে। আমরা দক্ষিণ সুরমা আলমপুর ফায়ার সার্ভিসকে ফোন দিলে তাৎক্ষণিক তারা ঘটনাস্থলে আসে এবং আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়।
এ বিষয়ে দক্ষিণ সুরমা আলমপুর ফায়ার সার্ভিসে দায়িত্বরত শিকদার জানান, জাবের মিয়ার বাড়িতে শিশুদের ফুলঝড়ি খড়ের মধ্যে পরলে আগুনের সূত্রপাত হয়। এতে ৫ লক্ষ টাকার মত ক্ষতি হয়।





