ধানের শীষের গণসংযোগে জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট নেতৃবৃন্দ
প্রকাশিত হয়েছে : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৫৭:৪৩ অপরাহ্ন

জগন্নাথপুর প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসন (জগন্নাথপুর শান্তিগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কয়ছর এম আহমদ এর সমর্থনে নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট নেতৃবৃন্দ।
সোমবার দিনব্যাপী জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর সদর বাজার, কলকলিয়া ইউনিয়নের কলকলিয়া বাজার, রানীগঞ্জ ইউনিয়নের রানীগঞ্জ বাজারসহ বিভিন্ন বাজারে এ গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। গণসংযোগকালে নেতৃবৃন্দ আগামী ১২ ফেব্রুয়ারী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী কয়ছর এম আহমদকে ভোট দিয়ে বিজয়ী করতে সর্বস্তরের জনসাধারনের প্রতি অনুরোধ জানান।
দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণীতে জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সাবেক চেয়ারম্যান মহিব চৌধুরী, সাবেক সভাপতি কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক মিয়া, ট্রাস্টের সাবেক সহ-সভাপতি এম এ কাদির, ট্রাস্টের সাবেক জেনারেল সেক্রেটারি মুজিবুর রহমান মুজিব, ট্রাস্টি সুজাতুর রেজা সুজাত, ছমির আলী, আওলাদ হোসেন, এম এ কবিরসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।





