নির্বাচিত হলে শতভাগ জবাবদিহিতা নিশ্চিত করবো: খন্দকার মুক্তাদির
প্রকাশিত হয়েছে : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৩০:৪২ অপরাহ্ন

সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, নির্বাচিত হলে উন্নয়ন কার্যক্রমে শতভাগ জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে। বিগত প্রায় দেড় যুগে উন্নয়ন কর্মকাণ্ডে জবাবদিহিতা ও স্বচ্ছতা ছিল না। স্থানীয় মানুষের সম্পৃক্ততাও ছিল না। কিন্তু সামনের দিনে উন্নয়ন কাজে থাকবে জবাবদিহিতা। ফলে কী কাজ হচ্ছে, কেন হচ্ছে, সব জনগণ সহজে জানতে পারবেন। অতীতের মতো আর কসমেটিক বা লোক দেখানো উন্নয়নও হবে না, হবে টেকসই ও দীর্ঘমেয়াদি উন্নয়ন। প্রতিটি এলাকার উন্নয়ন পরিকল্পনা গ্রহণের আগে স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠন ও মসজিদের ইমামদের সম্পৃক্ত করা হবে। এতে করে এলাকার প্রকৃত চাহিদা অনুযায়ী কাজ করা সম্ভব হবে।’
মঙ্গলবার সকালে সিলেট নগরীর ৩৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে এবং দুপুরে কোর্ট পয়েন্ট এলাকায় গণসংযোগ শেষে এক সভায় তিনি এসব কথা বলেন। আদালত এলাকায় গণসংযোগ শেষে ২নং বার হলে এই সভা অনুষ্ঠিত হয়।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিলেটের আহবায়ক এডভোকেট শাহ আশরাফুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব ওবায়দুল রহমান ফাহমির পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি আশিক উদ্দিন আশুক ও মাহবুবুর রব ফয়সাল, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এডভোকেট এটিএম ফয়েজ, আইনজীবি সমিতির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া সুহেল, জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সাবেক সভাপতি বদরুল আহমদ চৌধুরীসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এদিকে, সোমবার রাতে দক্ষিণ সুরমা ঝালোপাড়া, নগরীর শিবগঞ্জ, রিকাবীবাজার ও কানিশাইল পৃথক পথসভায় অংশগ্রহণ করেন খন্দকার আব্দুল মুক্তাদির। এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, মহানগর বিএনপির সাবেক আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী, সহ-সভাপতি জিয়াউল গণি আরেফিন জিল্লুর, যুগ্ম সম্পাদক নজিবুর রহমান নজীব, কাতার বিএনপির সভাপতি শরীফুল হক সাজু, ফাতেমা জামান রোজী, সৈয়দ সাফেক মাহবুব ও শাকিল মুরশেদ প্রমুখ। বিজ্ঞপ্তি





