দোয়ারায় সালাম মাদানীর নির্বাচনী সমাবেশ
প্রকাশিত হয়েছে : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৫০:০৯ অপরাহ্ন

দোয়ারাবাজার প্রতিনিধি : দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের শ্রীপুর বাজারে মঙ্গলবার মাওলানা আব্দুস সালাম আল মাদানীর সমর্থনে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত।
পান্ডারগাঁও ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুল হক এর পরিচালনায় সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা দেলোয়ার হোসেন। প্রধান অতিথি অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারা উপজেলার সাবেক চেয়ারম্যান ডাক্তার আব্দুল কুদ্দুছ, দোয়ারা উপজেলা জামায়াতের আমীর ডাক্তার হারুন রশীদ, নায়েবে আমীর মাস্টার কামাল উদ্দিন, সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন, এসিস্ট্যান্ট দেলোয়ার হোসেন, সুনামগঞ্জ জেলা শিবিরের সেক্রেটারি ফারহান শাহরিয়ার ফাহিম, অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ইউনিয়ন সেক্রেটারি আব্দুল হাই বশির, সাবেক ছাত্রনেতা সোলাইমান আহমদ, শিবির নেতা একরামুল হক মাজেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।





