বালাগঞ্জে মালিকের নির্বাচনী সভ
প্রকাশিত হয়েছে : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৫২:০৫ অপরাহ্ন

সিলেট-৩ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ আব্দুল মালিক (এম এ মালিক) বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে একটি পরিবার থেকে একজন মা বা মেয়েকে স্বাবলম্বী করার লক্ষ্যে রাষ্ট্রীয় সহায়তা দেওয়া হবে বলে ঘোষণা দেয়া হবে। পাশাপাশি কৃষক, শ্রমিক, দিনমজুর, ইমাম ও সাধারণ মানুষের জন্য একাধিক জনকল্যাণমূলক কর্মসূচির প্রতিশ্রুতি দেন তিনি।
তিনি মঙ্গলবার বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুরে এক নির্বাচনী সভায় একথা বলেন। তিনি বলেন, কৃষকরা প্রায়ই সারের সংকটের মুখে পড়েন, কারণ কিছু অসাধু মজুদদার বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বাজার থেকে সার সরিয়ে নেয়। বিএনপি সরকার ক্ষমতায় এলে কৃষকের জন্য ন্যায্যমূল্যে সার ও কৃষি উপকরণ সরবরাহ নিশ্চিত করা হবে।
এসময় উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব, পশ্চিম গৌড়ীপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মাওলানা মনির হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মুকিদ শরীফ, পূর্ব গৌরীপুর ইউনিয়ন বিএনপি সভাপতি রব সিদ্দিকি, সাধারণ সম্পাদক শেখ সোহেল আহমেদ বকুল প্রমুখ। বিজ্ঞপ্তি





