জালালাবাদ কলেজের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৫৭:২০ অপরাহ্ন

সিলেট সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ও জালালাবাদ কলেজের অধ্যক্ষ প্রফেসর আয়াতুল ইসলাম আকঞ্জি বলেছেন, আজকের শিক্ষার্থীরাই জাতির আগামীর কর্ণধার। তাই তাদেরকে জাতির নেতৃত্বের উপযোগী করে গড়ে তুলতে হবে। শুধু মেধাবী নয়, ভালো মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। কারণ নৈতিকতাসম্পন্ন শিক্ষার্থীরাই জাতির প্রকৃত কাণ্ডারী। শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলা করা উচিত। কারণ এতে তাদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে।
তিনি মঙ্গলবার জালালাবাদ কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। জালালাবাদ কলেজের কো-অর্ডিনেটর আয়েশা বেগমের সভাপতিত্বে ও প্রভাষক জামিল আহমদেও সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন প্রভাসক নজরুল ইসলাম।
বক্তব্য রাখেন পরীক্ষা নিয়ন্ত্রক ফাহিমা সুলতানা, সহযোগী অধ্যাপক মোসাম্মৎ সালমা ও প্রভাষক সাদিক আহমেদ রুবেল প্রমূখ। অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এসময় কলেজের শিক্ষকমন্ডলী ছাড়াও বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি





