সিলেট-৩ আসনকে আধুনিক মডেল জনপদে রূপ দেব : মুসলেহউদ্দিন রাজু
প্রকাশিত হয়েছে : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৫৮:৫৫ অপরাহ্ন

সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে ১১ দলীয় নির্বাচনি ঐক্য সমর্থিত ও বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত রিকশা প্রতীকের প্রার্থী মাওলানা মুসলেহ উদ্দীন রাজুর সমর্থনে গণসংযোগ, গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি বালাগঞ্জ উপজেলার করচারপার, কুশিয়ারাবাজার, কালিগঞ্জ বাজার, পুর্ব পৈলনপুর এবং ওসমানীগঞ্জ বাজারসহ বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ করে রিকশা মার্কায় ভোট চান। এ সময় বাজারের সাধারণ ব্যবসায়ী, পথচারী ও সাধারণ ভোটরদের মধ্যে রিকশা প্রতীকের লিফলেট বিতরণ করেন মাওলানা মুসলেহ উদ্দীন রাজু ও ১১ দলীয় নির্বাচনি ঐক্যের নেতৃবৃন্দ।
বাদ আসর বালাগঞ্জ সদরে বিশাল পথসভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার সর্বস্তরের হাজার হাজার মানুষ অংশ নেন। পথসভায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুসলেহ উদ্দীন রাজু বলেন, সিলেট-৩ আসনের মানুষের সেবা করার যে সুযোগ আপনারা আমাকে দিচ্ছেন, তার প্রতিদান আমি সততা ও নিষ্ঠার সাথে দেব। সিলেট-৩ আসনকে আধুনিক মডেল জনপদে রূপ দেব। রিকশা প্রতীক আজ সাধারণ মানুষের প্রতীকে পরিণত হয়েছে। নির্বাচিত হলে বালাগঞ্জ, দক্ষিণ সুরমা ও ফেঞ্চুগঞ্জের অবহেলিত মানুষের অধিকার আদায়ে আমি রাজপথ ও সংসদে অতন্দ্র প্রহরী হিসেবে থাকব।
পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গরিব এন্ড এতিম ট্রাস্ট ফান্ডের ফাউন্ডার, কমিউনিটি নেতা মাওলানা সালেহ আহমদ হামিদী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি, বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আলী আসগর, বালাগঞ্জ ফিরোজাবাদ মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল মালিক, বালাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ডাক্তার মুহাম্মদ আব্দুল জলিল, বালাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এডভোকেট রহমত আলী, সহকারী সেক্রেটারি মো. আমির আলী, পূর্ব গৌরীপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা তরিকুল ইসলাম, খেলাফত মজলিস নেতা মাওলানা আশিকুর রহমানসহ ১১ দলীয় নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি





