কানাইঘাটে হত্যা মামলার ৩ আসামী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৪০:১৮ অপরাহ্ন

কানাইঘাট প্রতিনিধি: কানাইঘাট উপজেলার মুক্তাপুর গ্রামে ইসমাইল আহমদ (১৯) হত্যা মামলার ৩ আসামীকে গ্রেফতার করেছে কানাইঘাট থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় কানাইঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার সালমান নূর আলমের দিকনির্দেশনায় এবং কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলামের নেতৃত্বে সাঁড়াশি অভিযানে নামে কানাইঘাট থানা পুলিশের অভিযানিক দল। ঘটনার পর থেকে কানাইঘাট থানা পুলিশ সিলেটের বিভিন্ন এলাকায় টানা অভিযান পরিচালনা করে ১২ ঘন্টার মধ্যে এ ৩ আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মুক্তাপুর গ্রামের জয়নাল আবেদীনের পুত্র মূল আসামি ইসলাম উদ্দিন (২২) ও লোকমান হোসাইন (২৫) ও মৃত ইয়াকুব আলীর জয়নাল আবেদীন (৫৫)। উল্লেখ্য, বাড়ির সীমানায় মাটি ফেলা নিয়ে বিরোধের জেরে গত বুধবার বড়চতুল ইউনিয়নের মুক্তাপুর গ্রামে প্রতিবেশী চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে নিহত হন মো. হারিছ উদ্দিনের ছেলে ইসমাইল আহমদ নুবেল। এ ঘটনায় নিহতের বড় ভাই ইব্রাহীম আহমদ বাদী হয়ে কানাইঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার তাদের আদালতে প্রেরণ করেছে কানাইঘাট থানা পুলিশ।





