বিএনপি ক্ষমতায় গেলে পাথর কোয়ারি খুলে দেয়া হবে: আরিফুল হক
প্রকাশিত হয়েছে : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ৭:০২:০০ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি-জমিয়ত ঐক্যজোট মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী বলেছেন, শ্রমিকদের দীর্ঘ দিনের দাবি পাথর কোয়ারী খুলে দেয়া। ভোলাগঞ্জ, জাফলং ও বিছনাকান্দি সংলগ্ন পাথর কোয়ারিগুলো দীর্ঘদিন বন্ধ থাকায় ওই অঞ্চলের বিশাল শ্রমজীবী জনগোষ্ঠী কর্মহীন হয়ে পড়েছেন। আধুনিক বা যান্ত্রিক পদ্ধতিতে (বোমা মেশিন) পাথর উত্তোলন পরিবেশের ক্ষতি করে। পরিবেশের দোহাই দিয়ে পাথর কোয়ারী দীর্ঘ দিন থেকে বন্ধ রয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে পরিবেশ রক্ষা করে কেবল সনাতন পদ্ধতিতে পাথর কোয়ারিগুলো খুলে দেওয়া হবে।
বৃহস্পতিবার কোম্পানীগঞ্জ উপজেলার ৫নং উত্তর রনিখাই, ৬নং দক্ষিণ রনিখাই, ২নং পূর্ব ইসলামপুর ও ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে দিনব্যাপি গণসংযোগ-পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
পৃথক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সল, সিলেট জেলা বিএনপির সদস্য ফয়সল আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি সাদিকুর রহামান সাদিক, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর, তাঁতীদলের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ফয়েজ আহমদ দৌলত, সিলেট জেলা বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মনাফ, সাধারণ সম্পাদক আলী আকবর, সিনিয়র সহ-সভাপতি সওকত আলী বাবুল, সহ-সভাপতি মো. নজীর আহমদ, আব্দুর রকীব, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ খন্দকার, সাংগঠনিক সম্পাদক নুরুল মুত্তাকিন বাদশা, প্রচার সম্পাদক জয়নুল আবেদীন জনি, এডভোকেট কামাল আহমদ, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লাল মিয়া, জমিয়তে উলামায়ে ইসলাম কোম্পানীগঞ্জ উপজেলার সভাপতি মাওলানা আতাউর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক সাজ্জাদ হোসাইন দুদু, সিনিয়র যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দিন, যুগ্ম আহবায়ক রজন মিয়া, উপজেলা শ্রমিকদলের সভাপতি আবুল বাশার বাদশা, সাধারণ সম্পাদক উসমান গণি, উপজেলা কৃষকদলের সভাপতি আলমঙ্গীর আলম চেয়ারম্যান, উপজেলা তাঁতীদলের তাজ উদ্দিন আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি





