মুরারবাজারে বিএনপি প্রার্থী মালিকের উঠান বৈঠক
প্রকাশিত হয়েছে : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ৭:১০:৫৩ অপরাহ্ন

সিলেট-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের পদপ্রার্থী এম এ মালিক-এর সমর্থনে গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার দক্ষিণ সুরমার মুরার বাজার এলাকায় এই গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন কানাডা বিএনপি (পশ্চিম)-এর সভাপতি আহাদ খন্দকার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন লন্ডন বিএনপি নেতা জাকির হোসেন ইসরাইল, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক মো. সালাহ উদ্দিন, তেতলি ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রুমেল আহমদ, সিলেট মহানগর কৃষকদলের সদস্য রিপন মিয়াসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
উঠান বৈঠকে বক্তারা বলেন, এম এ মালিক একজন জনবান্ধব নেতা। এই জনপদের মানুষের ভাগ্যোন্নয়নে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। গণসংযোগে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি




