সিলেট-৬ আসনে বিএনপির বিজয় ঠেকাতে পারবে না : এমরান চৌধুরী
প্রকাশিত হয়েছে : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ৭:২৮:৩১ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের ঘরে ঘরে ধানের শীষ প্রতীকের রব উঠেছে। এতে ঈর্ষান্বিত হয়ে একটি মহল অপপ্রচারে নেমেছে। কিন্তু কোনো মিথ্যা প্রচারণাই সিলেট-৬ আসনে বিএনপির বিজয় ঠেকাতে পারবে না। মানুষ এখন সব বুঝে। কোনো প্রলোভনের ফাঁদে পা দেয় না মানুষ। ১২ ফেব্রুয়ারি জনগণ সকল অপশক্তিকে রুখে দিয়ে জাতীয়তাবাদী শক্তিকে বিজয়ী করবেই ইনশাআল্লাহ।
বৃহস্পতিবার দিন ও বুধবার রাতে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের বিভিন্ন স্থানে পথসভা, উঠানবৈঠক, গণসংযোগ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসব কর্মসূচিতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির উপদেষ্টা নাজিম উদ্দিন লস্কর, সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি মঈন উদ্দিন সুহেল, সিলেট জেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুল মন্নান, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক সম্পাদক এম সাইফুর রহমান, উপজেলা বিএনপির সহ-কোষাধ্যক্ষ নজির আহমদ মেম্বার, দুবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন রশীদ, সিনিয়র সহ-সভাপতি সেলিম আহমদ, সাধারণ সম্পাদক নজরুল কিবরিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক মতিউর রহমান সানু, সহ-সাধারণ সম্পাদক জাকারিয়া আহমদ, নুরুল হুদা রুবেল, বিএনপি নেতা কামরুজ্জামান, বিয়ানীবাজার উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাব্বির আহমদ চৌধুরী, জেলা যুবদলের সদস্য এবি কালাম, যুুবদল নেতা জামিল আহমদ চৌধুরী ও ইউনিয়ন ছাত্রদলে সাবেক সভাপতি সালাউদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি





