গোয়াইনঘাটে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত
প্রকাশিত হয়েছে : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ৮:২৬:২১ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাটে সড়ক দুর্ঘটনায় এক কিশোর নিহত ও তার সাথী মারাত্মক আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাত ৮ টায় গোয়াইনঘাট রাধানগর রাস্তার তিতারাই এলাকায়। নিহত কিশোর ছোটখেল গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে আব্দুর রহমান (১৫)। আহত হয়েছেন একই গ্রামের জিয়াউর রহমানের ছেলে তামিম আহমদ (১৬)।
স্থানীয় সূত্রে জানা যায়, এই দুই শিশু গোয়াইনঘাটের উদ্দেশ্যে মোটর সাইকেলে আসছিলেন। দুর্ঘটনার পর লোকজন তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক আব্দুর রহমানকে মৃত ঘোষণা করেন এবং তার সাথী তামিম আহমদকে ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ তদন্ত কবীর আহমেদ।





