আজ ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী
প্রকাশিত হয়েছে : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩০:৩৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আজ ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্বাবিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে শিবিরের যাত্রা শুরু হয়। সেই থেকে আজ অব্দি প্রতিটি মাধ্যমে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রশিবির তাদের কর্মসূচীর মাধ্যমে ছাত্রসমাজের কাছে নিজেদের গ্রহণযোগ্যতা ও অবস্থান তুলে ধরতে সক্ষম হয়েছে। সেই পথ ধরে আজ ইসলামী ছাত্রশিবির কেবল বাংলাদেশ নয় দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড়ো একটি ছাত্র সংগঠন হিসেবে অধিষ্ঠিত হয়েছে।
এদিকে ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে সিলেট মহানগর শিবির। সকাল ১১টায় ঐতিহাসিব রেজিস্ট্রারি মাঠ থেকে এই শোভাযাত্রা শুরু হবে।





