রমজানে বাজার নিয়ন্ত্রণে রাখতে সভা: ক্রেতা-বিক্রেতাকে সংযমী হওয়ার আহবান
প্রকাশিত হয়েছে : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৪৩:৫২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: আসন্ন রমজান উপলক্ষে সিলেট জেলায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ স্বাভাবিক রাখার উদ্দেশ্যে বিশেষ সভা করেছে সিলেট জেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকে সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ক্রেতা বিক্রেতাদের ক্রয় বিক্রয়ে আইন ও সংযম মেনে চলার আহবান জানান। তিনি বলেন বিক্রেতারা আইন মেনে ব্যবসা করতে হবে, সহনীয় পর্যায়ে লাভ করতে হবে, পণ্য মজুদ করা যাবে না।
এসময় তিনি ক্রেতাদের প্রতি পুরো রমজান মাসের বাজার একসাথে ক্রয় না করার আহবান জানান। তিনি বলেন সবাই যদি একদিনে পুরো মাসের বাজার কেনার জন্য চলে যান তাহলে বাজারে পণ্যের সংকট তৈরি হবে। তাই একসাথে বাজার না করে প্রয়োজন অনুপাতে পণ্য ক্রয় করলে বাজারে স্থিতিশীলতা বজায় থাকবে।
সভায় ব্যবসায়ী, সাংবাদিকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এতে জেলা প্রশাসক রমজানে বাজার নিয়ন্ত্রণ ও তদারকিতে তাদের অবস্থানের কথা তুলে ধরেন এবং তা যথাযথ পালনে সবার সহযোগিতা কামনা করেন। এরআগে একটি বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছিলেন, আসন্ন রমজানে কিছু কিছু পণ্যের দাম কমবে। গতবছরের চেয়ে এবার নিত্যপণ্য ৪০ শতাংশ বেশি আমদানি হয়েছে, তাই এবার দামটা মানুষের নাগালের মধ্যে থাকবে





