বিএনপি নেতা শফি চৌধুরীর বহিস্কারাদেশ প্রত্যাহার
প্রকাশিত হয়েছে : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৩১:৫৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ২০২১ সালে আওয়ামী সরকারের আমলে উপ-নির্বাচনে অংশ নেয়া বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। তাঁর নাম শফি আহমদ চৌধুরী। তিনি সিলেট-৩ আসনের সাবেক সাংসদ ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
এতে উল্লেখ করা হয়, ২০২১ সালে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় তাকে বহিষ্কার করা হয়। পরবর্তীতে তার আবেদনের প্রেক্ষিতে দলের সিদ্ধান্ত মোতাবেক তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। উল্লেখ্য, ২০২১ সালে তিনি উপ-নির্বাচনে অংশ নিয়েছিলেন।





