নির্বাচিত হলে এলাকার সর্বোচ্চ উন্নয়ন করবো : কয়ছর আহমদ
প্রকাশিত হয়েছে : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ৮:১৫:২৫ অপরাহ্ন

শান্তিগঞ্জ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, আমরা সবাই, এমনকি বাংলাদেশের বেশির ভাগ মানুষ বিশ্বাস করেন, আগামী ১২ তারিখের নির্বাচনে বিএনপি জয়লাভ করবে এবং সরকার গঠন করবে। বিএনপি সরকার গঠন করলে প্রধানমন্ত্রী হবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আপনারা যদি এ আসন থেকে আমাকে নির্বাচিত করে সরকারে পাঠান তাহলে উন্নয়নের জন্য তারেক রহমানের কাছে গিয়ে কখনোই খালি হাতে ফিরে আসবো না। আপানাদের ভোটে নির্বাচিত হলে অন্য যেকোনো উপজেলা, জেলার চেয়ে এই এলাকার সর্বোচ্চ উন্নয়ন করতে যা যা লাগে আমি তা করবো।
শান্তিগঞ্জ উপজেলার জামলাবাজ গ্রামে উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ফরিদ আহমদের বাড়ি সংলগ্ন (সেতুর মুখে) কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। শুক্রবার বিকাল ৪টায় গ্রামবাসীর যৌথ উদ্যোগে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গ্রামের প্রবীণ মুরব্বি রইছ উদ্দিন।
তিনি বলেন, এক গোষ্ঠী মানুষ নির্বাচনকে বানচাল করতে চায়। তাই কেন্দ্রে গিয়ে তাড়াতাড়ি ভোট দিতে হবে। বিএনপি নির্বাচিত হয়ে জনগনের সেবা করতে চায়। দয়া করে আমাকে একটি বার সুযোগ দিন। আমি কথা দিচ্ছি, অন্য এলাকার এমপি-মন্ত্রীর চেয়ে আমার সাথে আপনাদের ভালো সম্পর্ক হবে ইনশাল্লাহ। আমি এমপি নির্বাচিত হলে মাসে দু’দিন সবার সাথে দেখা করবো। আমার সাথে দেখা করতে বা কথা বলতে হলে কারো তদবির লাগবে না। জয়কলস ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক হোসাইন আহমদ ও উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ফরিদ আহমদের যৌথ সঞ্চালনায় আয়োজিত এ কর্মী সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি মাও. তাহিদ আহমদ।
এসময় উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আনছার উদ্দিন, ফারুক আহমদ, সেলিম উদ্দিন আহমদ ভুট্টো, নূর আলী, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আক্তারুজ্জামান বাবুল, সদস্য এটিএম হেলাল, মহির উদ্দিন, গোলাম রব্বানী, অজিত দাশ, বিএনপি নেতা ছোবহান আহমদ, মাস্টার নজিবুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য তোফায়েল আহমদ, পর্তুগাল ভেজা সিটি বিএনপির সভাপতি মঈনুল হক, যুবদল নেতা হিরা মিয়া, শারাফ উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক শাহীনুর রহমান তুহিন, জুলাই যোদ্ধা আলী আহমদ দুলাল ও ছাত্রদল নেতা সুমন আহমদ আরো অনেকে।





