পাগলায় প্রবাসীদের সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ৮:২৮:২৫ অপরাহ্ন

শান্তিগঞ্জ প্রতিনিধি: শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নে ১৫ প্রবাসীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার সকাল ১১টায় পশ্চিমপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে এই সংবর্ধনা দিয়েছেন পাগলা পশ্চিমপাড়া ইমদাদিয়া মাদ্রাসা কর্তৃপক্ষ। বিভিন্ন সময় মাদ্রাসার সহযোগিতায় অংশগ্রহণের জন্য ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে এ সংবর্ধনা দেওয়া হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীণ মুরব্বি আইয়ুব উদ্দিন। মাদ্রাসাটির মুহতামিম মাও. আতিকুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পশ্চিম পাগলা ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুল হক, সমাজকর্মী মফিজুর রহমান, শাহীন আহমদ, মাও. মনিরুল ইসলাম ও মুজিবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন গ্রামের মুরব্বি ক্বারী আমান উল্লাহ্, কালাধন মিয়া, মো. নূরুল ইসলাম, মেম্বার নূরুল হক, পশ্চিমপাড়া জামে মসজিদের মোতাওয়াল্লি আতাউর রহমান, আসদ উল্লাহ, সরুজুল ইসলাম, তজম্মুল হক, নজমুল হক, নবী হোসেন, শহিবুর রহমান, সাবিত মিয়া, আবু মিয়া, গৌছ নূর, সাদিকুল ইসলাম, নজরুল ইসলাম, আবদুল আলীম, ফয়েজ আহমদ, ইসলাম উদ্দিন, আবদুল বারিক, শুকুর আলী।
সভা শেষে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় প্রবাসী ইশাদ আলী, মুক্তাদির আহমদ, জহির উদ্দিন, আল আমিন, সাইফুল ইসলাম, সেজাক নূর, সজিবুল ইসলাম, কবির আলী, জাহিদুল ইসলাম, আবদুল আজিজ, শামসুল হক, মহাবুর রহমান, রিমন আহমদ, রোমান আহমদ ও সাবিজ নূরের হাতে। প্রবাসীরা মাদ্রাসা নির্মাণে আর্থিক অনুদান প্রদান করেন এবং আগামীতেও সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান এই মাদ্রাসা নির্মাণে সকলের সহযোগিতা কামনা করেছেন মুহতামিম মাও. আতিকুল হক।





