মধ্যনগর উপজেলা উন্নয়ন পরিষদ সিলেটের মিলনমেলা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ৯:০২:২৯ অপরাহ্ন

নানান আনন্দ আয়োজনের মধ্য দিয়ে মধ্যনগর উপজেলা উন্নয়ন পরিষদ সিলেটের মিলনমেলা-২০২৬ গত ৬ ফেব্রুয়ারি শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে দিনব্যাপী সিলেটের গোয়াবাড়িস্থ আলী বাহার টি এস্টেট বাংলো প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। প্রথম পর্বে আনন্দ আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি এডভোকেট মুহাম্মদ নাজমুল হোসাইন। সহ কোষাধ্যক্ষ বেতার কর্মকর্তা দেলোয়ার হোসেন বাবু ও ধর্ম বিষয়ক সম্পাদক প্রভাষক মোঃ জহিরুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক সোনালী ব্যাংক ম্যানেজার রাহুল সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপদেষ্টা অব. ব্যাংকার মোঃ হাকিম উদ্দিন, অব. ব্যাংকার মোহিনী রঞ্জন তালুকদার, অব. ব্যাংকার আব্দুর রাজ্জাক ভূঁইয়া, অব. শিক্ষক আমিনুল ইসলাম তালুকদার, বাবুল সরকার, অব. ব্যাংকার আব্দুন নূর।
প্রাক্তন সভাপতি অব. ব্যাংকার আব্দুর রাজ্জাকের সহধর্মিনী এর পক্ষ থেকে শিশুদের জন্য চকলেট এবং সাধারণ সম্পাদক ব্যাংকার রাহুল সরকারের সহধর্মিনী প্রভাষক মৌসুমী তালুকদারের সৌজন্যে আনিত সুদৃশ্য কেক কেটে দ্বিতীয় পর্বের সূচনা করেন অতিথিবৃন্দ।
এ সময় মহিলাদের বালিশ দৌড়, সুই সূতা খেলা এবং শিশুদের বল নিক্ষেপ খেলা অনুষ্ঠিত হয়। কমিটির নেতৃবৃন্দের সহধর্মিনী ও সন্তান সন্ততি ছাড়াও সিলেটের অবস্থানরত মধ্যনগর এলাকার আমন্ত্রিত অতিথিবৃন্দের অংশ গ্রহণে মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়। বিকালে সংগীত পরিবেশন করেন ব্যাংকার রাহুল সরকার ও অন্যান্য সহ শিল্পীবৃন্দ। এ সময় সমবেত ধামাইল পরিবেশন করেন মহিলা শিল্পীবৃন্দ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহ সভাপতি লেখক বিনয় ভূষণ তালুকদার, মোমেন হোসেন খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান কবির, সাংগঠনিক সম্পাদক রেখাবুল আলম সায়েম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, শিক্ষক হুমায়ুন কবির, সহ দপ্তর সম্পাদক লেখক অসীম সরকার, সহ সমাজ কল্যাণ সম্পাদক লিটন চন্দ্র সরকার, ক্রীড়া সম্পাদক বিদ্যুৎ তালুকদার শিপু, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক কবি শিক্ষক জীবন কৃষ্ণ সরকার, সহ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ব্যাংকার জিয়াউল কবির সুজাত, শিক্ষা ও গবেষণা সম্পাদক ব্যাংকার দেলোয়ার হোসেন মণি, সহ শিক্ষা ও গবেষণা সম্পাদক মোঃ মহসিন আহমদ, কার্যকরী সদস্য শিক্ষক দেবদুলাল চক্রবর্ত্তী, জালালাবাদ গ্যাস কর্মকর্তা আব্দুল আউয়াল খান, ব্যবসায়ী দীপু রায়, রেভিনিউ কর্মকর্তা লিটন তালুকদার, ব্যবসায়ী সেবক কিরণ তালুকদার, তাহিরপুরের ব্যাংকার মারজিল হুসেন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা মধ্যনগর উপজেলা উন্নয়ন পরিষদ সিলেটের এই অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে এই শুভ প্রত্যাশা ব্যক্ত করেন। সিলেটে অবস্থানরত ভাটি অধ্যুষিত মধ্যনগর এলাকাবাসীর মিলনমেলায় যেন একখন্ড মধ্যনগর সেথায় বিরাজ করছিল। শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ, সেই সাথে ভাঙ্গে বাৎসরিক মিলনমেলা। বিজ্ঞপ্তি





