নগরে পৃথক অভিযানে মাদকসহ আটক ৩
প্রকাশিত হয়েছে : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ৯:১৮:৩৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট নগরী থেকে পৃথক অভিযানে ৩ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। দক্ষিণ সুরমা ও লাক্কাতুরা থেকে তাদের আটক করা হয়। এর মধ্যে শুক্রবার রাত ৯টা ২৫ মিনিটে দক্ষিণ সুরমা থানার ভার্থখলা সুইপার কলোনীর মৃত বিশ্বনাথ লালের ছেলে সাগর লাল (২৮) ও শান্তিগঞ্জ থানার দরগাপাশা নোয়াগাঁওয়ের মৃত প্রাণকৃষ্ণ কুড়ীর পুত্র গোবিন্দ কুড়ী (৫৪)কে আটক করে পুলিশ।
এসময় তাদের কাছ থেকে ২৯ পিস ইয়াবা, ৪০ লিটার চোলাই মদ ও মাদক বিক্রির নগদ ১৪ হাজার ৬১০ টাকা টাকা জব্দ করা হয়েছে।এদিকে শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১২টা ৫ মিনিটে এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা চা-বাগানের রাজাবাড়ি কৃষ্ণ সংঘ (উড়িয়াপাড়া) এলাকায় অভিযান চালিয়ে ৬৯ বোতল ভারতীয় মদ জীবন ভূমিজ (২০) কে আটক করে পুলিশ। সে লাক্কাতুরা চা-বাগানের রাজাবাড়ি কৃষ্ণ সংঘ (উড়িয়াপাড়া) এলাকার মৃত কান্ত দাশের ছেলে।
এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।





