জামায়াতের জনসভায় শ্রমিক কল্যাণের মিছিল সহকারে যোগদান
প্রকাশিত হয়েছে : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৩২:২৬ অপরাহ্ন

সিলেট সরকারী আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত জামায়াতের জনসভায় মিছিল সহকারে যোগদান করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগর নেতৃবৃন্দ।
শনিবার বিকেল আড়াইটায় ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগরীর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজুর নেতৃত্বে মিছিলটি সিলেট রেজিস্টারী মাঠ থেকে শুরু করে সরকারি আলিয়া মাদ্রাসা মাঠের জনসভায় গিয়ে সমাপ্ত হয়।
এসময় উপস্থিত ছিলেন- ফেডারেশনের মহানগরীর সহ সভাপতি মিয়া মোহাম্মদ রাসেল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, সহ সাধারণ সম্পাদক কফিল উদ্দিন আলমগীর, আক্কাস আলী, অফিস সম্পাদক নজরুল ইসলাম, প্রচার সম্পাদক নাজমুল ইসলাম ও সহ সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান শামীম প্রমূখ। মিছিলে বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দসহ ফেডারেশনের সকল স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মিছিল পূর্ব সমাবেশে ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগরীর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু বলেন, আগামী নির্বাচনে গণভোটে ‘হ্যা’ ও দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করতে হবে। সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গঠনে ১১ দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করতে শ্রমিক নেতৃবৃন্দ মাঠে রয়েছে। বিজ্ঞপ্তি





