ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট
প্রকাশিত হয়েছে : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৪৯:৪৯ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জে অংশে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল সোয়া তিনটা থেকে এই যানজট লক্ষ্য শুরু হয়।
সরেজমিনে দেখা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের মৌচাক হতে কাঁচপুর এবং সিলেট মহাসড়কের কাঁচপুর হতে বরপা এলাকা পর্যন্ত কয়েক কিলোমিটারে যানজট রয়েছে। যানজটে আটকা আইনজীবী দিপু জানান, সোনারগাঁ যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে চিটাগাংরোড এলাকায় আটকা পড়েছি। প্রায় ৩০ মিনিট ধরে আমরা আটকা আছি। কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুর বলেন, যানজট সৃষ্টি হওয়ার মতো কোনো ঘটনা ঘটতে দেখিনি। কিছুক্ষণ আগে মহাসড়ক দিয়ে এসেছি, তখন যানজট ছিল না। খোঁজ নেওয়া হচ্ছে।





