শ্রীমঙ্গলে পিএফজির ভ্রাম্যমাণ সাংস্কৃতিক প্রচারণা
প্রকাশিত হয়েছে : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ৬:২৭:৫৫ অপরাহ্ন

শ্রীমঙ্গল প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও সংঘাতমুক্ত করার দাবিতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শ্রীমঙ্গলে ভ্রাম্যমাণ ট্রাকযোগে সাংস্কৃতিক প্রচারণা ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।
রোববার সকাল ১১টায় শ্রীমঙ্গল চৌমুহনা চত্বর থেকে কর্মসূচির উদ্বোধন করা হয়। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় পিস ফ্যাসিলেটেটর গ্রুপ (পিএফজি) শ্রীমঙ্গল এ কর্মসূচির আয়োজন করে।
পিএফজি’র শ্রীমঙ্গল কো-অর্ডিনেটর ও সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদের সঞ্চালনায় দিনব্যাপী কর্মসূচিতে স্টেশন রোড, পেট্রোল পাম্প চত্বর, কালিঘাট রোড চৌমুহনা, সিন্দুরখান বাজার, সাতগাঁও বাজার ও ভৈরব বাজার এলাকায় ভ্রাম্যমাণ ট্রাকযোগে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন পিএফজি’র অ্যাম্বাসেডর মাওলানা এম এ রহিম নোমানি, সাবেক অ্যাম্বাসেডর কাজী আসমা আক্তার, সদস্য দেবব্রত দত্ত হাবুল, সাংবাদিক রুবেল আহমদ, খাইরুন নাহার লিপি, মো. মাকসুদুর রহমান, শাহিদা আক্তার মনি, মোহাম্মদ ছায়ফুর রহমান, মোহাম্মদ শামসু মিয়া, নারী নেত্রী শারমিন জাহান, সাংবাদিক সুমন মিয়া, রোকেয়া বেগম, দি হাঙ্গার বাংলাদেশের সিলেট বিভাগীয় কো-অর্ডিনেটর নাজমুল হুদা মিনা ও ফিল্ড কো-অর্ডিনেটর আকলিমা চৌধুরী প্রমুখ।





