৫৪ বছরের বৈষম্য থেকে পরিত্রাণে দাঁড়িপাল্লাকে বিজয়ী করুন : জয়নাল আবেদীন
প্রকাশিত হয়েছে : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭:০২:৪২ অপরাহ্ন

গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেট-৪ আসনে ১১ দলীয় জোট সমর্থিত জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো. জয়নাল আবেদীন বলেছেন, সিলেট-৪ আসনের মানুষ বৈষম্য থেকে আজও রক্ষা পায়নি। এখানে সম্পদ নিয়ে চাঁদাবাজি ও মানুষ খুন হয়েছে। এখানকার গ্যাস এলাকার মানুষ পায়নি। রাস্তাঘাটের অবস্থা নাজুক, স্বাস্থ্য সেবায়ও বঞ্চিত এলাকার নরনারী। ৫৪ বছর ধরে বৈষম্যের শিকার এলাকাবাসি। নির্বাচনে বিজয়ের পর আপনাদের সাথে নিয়ে পাথর কোয়ারী খোলার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। এলাকার মানুষের কথা বলায় আজ আমাদের উপর হুমকি আসছে। আপনারা এলাকার সন্তানকে বিজয়ী করে আপনাদের পাশে রাখবেন।
তিনি রোববার বেলা ৩টায় গোয়াইনঘাট শহীদ মিনারের উন্মুক্তমঞ্চে তার নির্বাচনী শেষ জনসভায় এই আহ্বান জানান।
উপজেলা জামায়াতের আমীর মাস্টার আবুল হোসেনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, জেলা জামায়াত নেতা মাওলানা লোকমান আহমদ, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এহতেশাম হক, জেলা সদস্যসচিব প্রকৌশলী কামরুল আরিফ, মহানগর সদস্যসচিব কিবরিয়া সারোয়ার, জেলা শাখার যুগ্ম সদস্যসচিব ফয়সল আহমদ, ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি বিল্লাল আহমদ চৌধুরী, এনসিপি নেতা মোস্তাক আহমদ, মাওলানা নাজমুল ইসলাম নোমানী, মাওলানা আব্দুল হাফিজ, মাওলানা আব্দুল লতিফ, মাওলানা ফয়েজ আহমদ, মাওলানা আব্দুল নূর, সাংবাদিক মনজুর আহমদ, আব্দুল মতিন, আনোয়ার হোসেন ও কাজী মাওলানা শরিফ উদ্দিন। সভায় স্থানীয় নেতা-কর্মী ও গণমানুষের ব্যাপক উপস্থিতি ছিল। সভা শেষে জয়নাল আবেদীনের সমর্থনে বিশাল গণমিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।





