নির্বাচনে আইনশৃঙ্খলার দায়িত্বে ৯ লাখ সদস্য
প্রকাশিত হয়েছে : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৪১:২৫ অপরাহ্ন
থাকছে ২৫ হাজার ৭০০ বডি ওর্ন ক্যামেরা

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দায়িত্বে থাকছেন আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য। নির্বাচন নির্বিঘ্ন করতে পুলিশ, বিজিবি, সেনা, নৌ, বিমান, কোস্টগার্ড ও আনসার বাহিনীর এই সদসরা ভোটকেন্দ্রে থাকার পাশাপাশি টহল দেবেন। এছাড়া দেশের প্রায় ৪৩ হাজার ভোট কেন্দ্রে পুলিশের বডিতে ২৫ হাজার ৭০০ বডি ওর্ন ক্যামেরা থাকবে।
প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের তথ্য মতে, নির্বাচনে সারাদেশে ১ লাখ ৮ হাজার ৮৮৫ জন সামরিক বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া বিজিবি ৩৭ হাজার ৪৫৩ জন, ৩ হাজার বেশি কোস্টগার্ড সদস্য, ৫ লাখ ৬৭ হাজার ৮৬৬ জন আনসার সদস্য, ১ লাখ ৫৭ হাজার পুলিশ সদস্য এবং র্যাবের নির্দিষ্ট সংখ্যক সদস্য ২৯৯টি আসনে নির্বাচনি দায়িত্ব পালন করবে।




