সিলেটে প্রবাসী বিএনপি নেতাদের মিলনমেলা
প্রকাশিত হয়েছে : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ৭:১৪:০৪ অপরাহ্ন
সিলেটে প্রবাস থেকে এবারই প্রথম বিপুল সংখ্যক প্রবাসী একই সময়ে দেশে এসেছেন। উদ্দেশ্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আর এই প্রবাসী নেতৃবৃন্দকে নিয়ে সিলেট নগরে গত সোমবার রাতে হয়ে গেলো এক মিলনমেলা। যে মেলার আয়োজন করেছিলেন যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী ও কেমডেন বিএনপির সাবেক সভাপতি বদরুল আলম।
প্রবাসীদের এই প্রথম নির্বাচনী কাজের জন্য পরিশ্রম করেছেন তাঁদের কাজের স্বীকৃতি ও নির্বাচনের দিন পর্যন্ত কাজ করে যাওয়ার জন্য অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন টাওয়ার হামলেটসের প্রথম নির্বাহী ডেপুটি মেয়র কাউন্সিলর অহিদ আহমদ। সার্বিক তত্ত্ববধানে ছিলেন সিলেট প্লাজার সত্ত্বাধিকারী বদরুল আলম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আব্দুল কাইয়ুম চৌধুরী।
প্রবাসী নেতাদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, বিএনপি নেতা শরিফুজ্জাম চৌধুরী তপন, যুক্তরাজ্য বিএনপির সদস্যসচিব খসরুজ্জামান খসরু, রচডেল বিএনপির সাবেক সভাপতি মশাহীদ আলী, নিউ ইয়র্ক বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক আহবাব চৌধুরী ও ফয়েজ উদ্দিন চৌধুরী, লন্ডন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবেদ রাজা চৌধুরী, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসিরুল্ হক শাহীন, যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুল মুকিত, ইস্ট লন্ডন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফ গাজী, ইতালি মিলান বিএনপির সহ সভাপতি ময়েজ উদ্দিন, নিউ ইয়র্ক ব্রঙ্কস বিএনপির সভাপতি লিয়াকত আলী, পর্তুগাল যুবদল নেতা স্বপন ইমদাদ। বিজ্ঞপ্তি





