আফলাতুন নেছা হিফযুল কোরআন বৃত্তি পরীক্ষার সনদ বিতরণ
প্রকাশিত হয়েছে : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৫০:৪৯ অপরাহ্ন

সিলেটের দক্ষিণ সুরমার ১০ নং কামালবাজার ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গুপ্তরগাঁও গ্রামের আফলাতুন নেছা হিফযুল কোরআন বৃত্তি পরীক্ষার সনদ বিতরণ ও আমার ‘মা’ সংকলনের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে গুপ্তরগাঁও হাফিজিয়া মাদ্রাসা মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আফলাতুন নেছা হিফযুল কোরআন পরিষদ আয়োজিত ও আফলাতুন নেছা- পীর বকস ফাউন্ডেশন শিক্ষা প্রকল্পের সহযোগিতায় ফাউন্ডেশনের চেয়ারম্যান কামালবাজার ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার মো. ছোয়াব আলীর সভাপতিত্বে ও হিফযুল কোরআন বৃত্তি পরীক্ষা পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক হাফিজ কারী এম এ রহিমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক লেখক মামুন রশীদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন আঞ্জুমানে আল ইসলাহ ১০নং কামালবাজার ইউনিয়নের সভাপতি মাওলানা নজরুল ইসলাম, গুপ্তরগাঁও হাফিজিয়া দাখিল মাদরাসা হিফজ শাখার প্রধান শিক্ষক হাফিজ মাওলানা মুফতি শেখ মো. আব্দুল মুকিত, গুপ্তরগাঁও কেন্দ্রিয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মো. আলী আহমদ, ধরগাঁও হাফিজিয়া মাদরাসার সহকারী প্রধান শিক্ষক হাফিজ মাওলানা আবদুস শহিদ, কুরানিক গার্ডেন মডেল মাদরাসার সহকারী শিক্ষক হাফিজ আব্দুল মালিক, যুক্তরাজ্য প্রবাসী আনোয়ার হোসেন ফজল, মুরবি লিয়াকত মিয়া, আব্দুল করিম, শফিক মিয়া, আবদুল মুতলিব, মাষ্টার আব্দুল হাই, সমাজসেবি আবু সলমান চৌধুরী, মাষ্টার মাসুক মিয়া, মাষ্টার আজম আলী, ব্যাংকার আনোয়ার হোসেন, দাখিল মাদ্রাসর সুপার আব্দুল হামিদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ শরীফ উদ্দিন ও ইসলামি সংগীত পরিবেশন করেন রিয়াজ উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন আফলাতুন নেছা হিফযুল কোরআন বৃত্তি পরীক্ষা পরিচালনা পরিষদের সহ-সভাপতি আজাদ মিয়া ও সভাপতি সহকারী অধ্যাপক কবি শামছুল হক বিন আফতাব। বিজ্ঞপ্তি





