হাবিব-মুক্তাদির যে কেন্দ্রে ভোট দেবেন
প্রকাশিত হয়েছে : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৪৫:৩০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বহুল প্রতিক্ষীত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। সাধারণ ভোটারদের পাশাপাশি সবার নজর প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন। সিলেট-১ (মহানগর ও সদর উপজেলা) আসনে বিএনপির প্রার্থী ও চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বৃহস্পতিবার সকাল ৯টায় সারদা হলের ভোটকেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন। অপরদিকে সিলেট-১ আসনের জামায়াত প্রার্থী মাওলনা হাবিবুর রহমা নগরীর শিবগঞ্জের স্কলার্স হোম স্কুলে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ভোট দেবেন। সিলেট-১ আসনে ভোটার রয়েছেন ৬ লাখ ৮০ হাজার ৯৪৬ জন। তাদের ভোটেই আজ ভাগ্য নির্ধারিত হবে এই দুই প্রার্থীর।





