বৃদ্ধ ও প্রতিবন্ধী ভোটারের উপস্থিতি
প্রকাশিত হয়েছে : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০০:২১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: উসবমুখর পরিবেশের মধ্য দিয়ে বৃহস্পতিবার সিলেটে সারাদেশের মতো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন পর দেশবাসী এরকম একটি সুন্দর নির্বাচন দেখতে পেলেন। অনেকদিন পর ভোটের সুযোগ পাওয়ায় অনেক বৃদ্ধ ও প্রতিবন্ধী ভোটারও ভোট দিতে কেন্দ্রে আসেন।
বৃদ্ধরা কারো সাহায্য নিয়ে আর প্রতিবন্ধীরা কোলে চলে ভোট কেন্দ্রে আসতে দেখা যায়। নগরীর আম্বরখানা সরকারি কলোনী স্কুল কেন্দ্রে এরকম একজনকে দেখা যায়। তিনি কোলে চড়ে ভোট দিতে আসেন। ভোট দিতে এসে তারা উচ্ছ্বসিত। কোলে চড়ে আসা প্রতিবন্ধী ঐ যুবক বলেন এর আগের ভোটগুলো দিতে পারিনি। একপেশে ভোটের কারণে এই নির্বাচন কোনো আগ্রহ ছিল না। তবে এবারের নির্বাচন সম্পূর্ণ ভিন্ন। তাই আরেকজনের কোলো চড়ে এসে ভোট দিয়েছি।
একইভাবে বিভিন্ন ভোটকেন্দ্রে বয়োবৃদ্ধ ভোটারদের উপস্থিতিও ছিল অনেক। তারা কেউ কেউ লাঠিতে ভর দিয়ে একা এসেছেন। বেশিরভাগ এসেছেন অন্যের সাহায্য নিয়ে। তবে সবার মনে ছিল নবযৌবনের তারুণ্য। তারা বলেন দীর্ঘদিন পর একটি স্বতঃস্ফূত অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমরা তাই ইতিহাসের সাক্ষী হতে এসেছি।




