ভোটকেন্দ্রের সামনে যুবদল নেতা নাবিল রাজা আটক
প্রকাশিত হয়েছে : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২০:৪৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও যুবদল নেতা নাবীন চৌধুরী (নাবিল রাজা)কে আটক করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে নগরীর দর্শনদেউরি এলাকার জালালাবাদ আব্দুল গফুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে থেকে তাকে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথবাহিনীর একটি টিম তাকে আটক করে নিয়ে যায় বলে সূত্র নিশ্চিত করে। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
তাৎক্ষণিকভাবে আটক হওয়ার কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। সকাল থেকে ওই ভোটকেন্দ্রের সামনে ছিলেন নেন নাবিন রাজা। পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে নাবিল রাজাকে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথবাহিনীর একটি টিম আটক করে তাদের জিপে করে নিয়ে যায়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এখন পর্যন্ত আটক কাউকে পুলিশে হস্তান্তর করা হয়নি।





