কার্তুজসহ দেশীয় শুটারগান উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২১:১৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ভোটের আগের রাতে সিলেটের বিয়ানীবাজার থেকে দেশীয় তৈরি ওয়ান শুটার গান এবং একটি শটগানের ১২ বোরের একটি কার্তুজ উদ্ধার করেছে র্যাব-৯। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বিয়ানীবাজার থানাধীন মোল্লাপুর এলাকার একটি আনারস বাগানের পাশ থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। তবে উদ্ধারকৃত অস্ত্র ও কার্তুজের সঙ্গে জড়িত কাউকে ঘটনাস্থল থেকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণের জন্য উদ্ধারকৃত অস্ত্র বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করে র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বলেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।




