সিলেটের নবনির্বাচিত ৬ এমপিকে জুলাই যোদ্ধা সংসদের অভিনন্দন
প্রকাশিত হয়েছে : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৫১:০৮ অপরাহ্ন

সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয়সংসদ নির্বাচনে বিজয়ী সিলেট জেলার ৬টি সংসদীয় আসনের নবনির্বাচিত এমপিকে অভিনন্দন জানিয়েছেন জুলাই যোদ্ধা সংসদ সিলেট জেলার অভিনন্দন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারী) এক বিবৃতিতে জুলাই যোদ্ধা সংসদ সিলেটের আহ্বায়ক লিটন আহমদ ও সদস্য সচিব নোমান আহমদ বলেন, ২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ ইতিহাস সৃষ্টিকারী অবাধ ও সুষ্ঠু নির্বাচনে সিলেট-১ আসনে নির্বাচিত বিএনপির খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট-২ আসনে বিএনপির তাহসিনা রুশদীর লুনা, সিলেট-৩ আসনে বিএনপির এম আব্দুল মালিক, সিলেট-৪ আসনে বিএনপির আরিফুল হক চৌধুরী, সিলেট-৫ আসনে খেলাফত মজলিসের মুফতী মাওলানা আবুল হাসান ও সিলেট-৬ আসনে নির্বাচিত বিএনপির এডভোকেট এমরান আহমদ চৌধুরীকে অভিনন্দন জানান জুলাই যোদ্ধা সংসদ সিলেট জেলা নেতৃবৃন্দ।
এক বিবৃতিতে তারা বলেন, ২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে দেড় সহস্রাধিক ছাত্র-জনতার জীবনের বিনিময়ে দেশ ফ্যাসিস্ট হাসিনামুক্ত হয়েছিল। ফলে টানা দেড়যুগ পর ১২ ফেব্রুয়ারী মানুষ তাদের ভোটাধিকার প্রতিষ্ঠা করেছে। উক্ত নির্বাচনে সিলেটের ৬টি আসনে বিজয়ী সকল নবনির্বাচিত এমপিদের প্রানঢালা অভিনন্দন জানাচ্ছি। আমরা প্রত্যাশা করি আপনারা জুলাই গণঅভ্যুত্থানকে ধারণ করে দেশ গঠনে আত্মনিয়োগ করবেন। জুলাই যোদ্ধাদের যথাযোগ্য মর্যাদার মাধ্যমে তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করবেন। আমরা জুলাই যোদ্ধাগণ আপনাদের পাশে থাকবো। বিজ্ঞপ্তি




