মাওলানা হাবিবের বাসায় খন্দকার মুক্তাদির
প্রকাশিত হয়েছে : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ৯:১৫:১৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সম্প্রীতির অনন্য নজির স্থাপন করলেন সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ (মহানগর-সদর) আসনে বিএনপি মনোনীত বিজয়ী প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। জয় পেয়েই তিনি ছুটেছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের বাসায়। তারা পরস্পরকে শুভকমনা ও অভিনন্দন জানান।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বাদ জুম’আ বিএনপি নেতা খন্দকার আব্দুল মুক্তাদির শিবগঞ্জ লামাপাড়াস্থ জামায়াত নেতা মাওলানা হাবিবুর রহমানের বাসায় যান। এসময় তাকে স্বাগত জানান মাওলনা হাবিবুর রহমান। তারা পরস্পরকে মিষ্টিমুখ করান। তখন মাওলানা হাবিবুর রহমান বিজয়ী এমপি খন্দকার আব্দুল মুক্তাদিরকে জয়ের জন্য অভিনন্দন জানান। তারা উভয়েই আগামী শান্তি ও সম্প্রীতির এবং উন্নয়নের রাজনীতি নিয়ে কথা বলেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।





