সিলেটের ১৯ আসনে কে কত ভোট পেলেন
প্রকাশিত হয়েছে : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ৯:০৩:০৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফলে সিলেট বিভাগের ১৯ সংসদীয় আসনের ১৮টিতেই জয়ী হয়েছে বিএনপি। আর একটি আসনে জয়ী হয়েছে খেলাফত মজিলস। কোন আসনে কেত কত ভোট পেলেন,

সিলেট-১ আসনে ১ লাখ ৭৬ হাজার ৯৩৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপির খন্দকার আব্দুল মুৃক্তাদির। তার নিটকতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মাওলানা হাবিবুর রহমান পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৯৮৩ জন। সিলেট-২ আসনে বিএনপির তাহসিনা রুশদির লুনা ১ লাখ ১৭ হাজার ৯৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিসের মুনতাসির আলী ৩৮ হাজার ৬৩৫ ভোট পেয়েছেন। সিলেট-৩ আসনে বিএনপির এম এ মালিক ১ লাখ ১৫ হাজার ৪৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের মুসলেহ উদ্দিন রাজু পেয়েছেন ৭৫ হাজার ৬৭৪ ভোট। সিলেট-৪ আসনে বিএনপির আরিফুল হক চৌধুরী ১ লাখ ৮৬ হাজার ৮৪৬ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোঃ জয়নাল আবেদীন পেয়েছেন ৭১ হাজার ৩৯১ ভোট। সিলেট-৫ আসনে খেলাফত মজলিসের মুফতি আবুল হাসান ৭৫ হাজার ৮২১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের শরীক জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক পেয়েছেন ৬৯ হাজার ৬৪৪ ভোট। সিলেট-৬ আসনে বিএনপির এমরান আহমদ চৌধুরী ১ লাখ ৯ হাজার ৯১৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মোহাম্মদ সেলিম উদ্দিন পেয়েছেন ১ লাখ ১ হাজার ৫৬৯ ভোট।

মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে বিএনপির প্রার্থী নাসির উদ্দীন আহমদ মিঠু ৯৮ হাজার ২৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো. আমিনুল ইসলাম পেয়েছেন ৮৩ হাজার ১৩ ভোট। মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে শওকতুল ইসলাম শকু ৬৮ হাজার ৩৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সায়েদ আলী পেয়েছেন ৫৩ হাজার ৪৫৮ ভোট। মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে এম নাসির রহমান ১ লাখ ৫৬ হাজার ৭৫৭ ভোট পেয়ে বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো. আব্দুল মান্নান পেয়েছেন ৭৭ হাজার ৬৩৬ ভোট। মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে মুজিবুর রহমান চৌধুরী ১ লাখ ৭০ হাজার ৮৭৭ ভোট পেয়ে জয়ী পেয়েছেন। এখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী মো. মহসিন মিয়া, যিনি পেয়েছেন ৩৪ হাজার ১৪৭ ভোট।

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপি প্রার্থী রেজা কিবরিয়া ১ লাখ ১১ হাজার ৯৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মো. সিরাজুল ইসলাম পেয়েছেন ৫৬ হাজার ১৩২ ভোট।
হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরগঞ্জ) আসনে বিএনপি প্রার্থী আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন ১ লাখ ২৬ হাজার ৫৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা আবদুল বাছিত আজাদ পেয়েছেন ৬৫ হাজার ৭৬২ ভোট।
হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনে বিএনপি প্রার্থী জি কে গউছ ১ লাখ ৪২ হাজার ৪৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী কাজী মহসিন আহমদ পেয়েছেন ৪৫ হাজার ৫৬৮ ভোট। হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে বিএনপি প্রার্থী এস এম ফয়সল ১ লাখ ৮৮ হাজার ৭২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামিক ফ্রন্টের প্রার্থী মাওলানা গিয়াস উদ্দিন তাহেরী পেয়েছেন ৮৪ হাজার ৩২৩ ভোট।

সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনে বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুল ১ লাখ ৬১ হাজার ৭৭৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমদ খান পেয়েছেন ৯২ হাজার ৯৬৬ ভোট। সুনামগঞ্জ-২ (দিরাই ও শাল্লা) আসনে বিএনপির প্রার্থী মো. নাছির চৌধুরী ৯৯ হাজার ৫২২ ভোট পেয়ে জয়ী হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ শিশির মনির পেয়েছেন ৬৩ হাজার ২২০ ভোট। সুনামগঞ্জ-৩ (জগন্নাপুর ও শান্তিগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমদ ৯৭ হাজার ৩১৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. আনোয়ার হোসেন তালা প্রতীকে পেয়েছেন ৪২ হাজার ২২৬ ভোট। সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে বিএনপির প্রার্থী নূরুল ইসলাম ৯৮ হাজার ৯২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ শামস উদ্দীন পেয়েছেন ৭৫ হাজার ৭৩৬ ভোট। সুনামগঞ্জ-৫ (ছাতক ও দোয়ারাবাজার) আসনে বিএনপির প্রার্থী কলিম উদ্দিন আহমেদ ১ লাখ ৫১ হাজার ৯১৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবদুস সালাম আল মাদানী পেয়েছেন ১ লাখ ২ হাজার ১২১ ভোট।




