সিলেট-২ আসনে তিন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
প্রকাশিত হয়েছে : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ৯:১৭:২৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) সংসদীয় আসনে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে প্রয়োজনীয় সংখ্যক ভোট না পাওয়ায় তিন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হচ্ছে। শুক্রবার নির্বাচন সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, আসনটির ১২৮টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুই উপজেলায় মোট প্রদত্ত ভোট প্রায় ১ লাখ ৬১ হাজার ৮৩৭। বিধি অনুযায়ী প্রদত্ত ভোটের কমপক্ষে এক-অষ্টমাংশ (১২ দশমিক ৫ শতাংশ) ভোট না পেলে প্রার্থীর নিরাপত্তা জামানত বাজেয়াপ্ত হয়।
প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আমির উদ্দিন (হাতপাখা) পেয়েছেন ১ হাজার ৩৮৯ ভোট, জাতীয় পার্টির মাহবুবুর রহমান (লাঙল) ১ হাজার ৪০৪ ভোট এবং গণফোরামের মুজিবুল হক (উদীয়মান সূর্য) পেয়েছেন ৬৩২ ভোট।
মোট কাস্টিং ভোটের তুলনায় তাদের প্রাপ্ত ভোট প্রয়োজনীয় সীমার অনেক নিচে থাকায় নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী তাদের জামানত বাজেয়াপ্ত হওয়া নিশ্চিত।




