সিলেট থেকে স্পীকার ও প্রতিটি জেলা থেকে ২ জন মন্ত্রী নিয়োগের দাবী : সিলেট বিভাগ গণদাবী ফোরাম
প্রকাশিত হয়েছে : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ৮:২৫:১৭ অপরাহ্ন
সিলেটের উন্নয়নমূলক সংগঠন সিলেট বিভাগ গণদাবী ফোরামের পক্ষ থেকে সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের বিজয়ী সংসদ সদস্যদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
এক অভিনন্দন বার্তায় সিলেট বিভাগ গণদাবী ফোরামের পক্ষে সিলেটবাসীর আকাঙ্খা অনুযায়ী সিলেট বিভাগ থেকে স্পীকার নিয়োগ এবং সিলেটের প্রতিটি জেলা থেকে দু’জন মন্ত্রী নিয়োগ করার জন্য বিজয়ী দলের নেতৃবৃন্দের প্রতি আহবান জানানো হয়েছে।
সিলেট বিভাগ গণদাবী ফোরামের সভাপতি এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজদ, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ, সিলেট মহানগর শাখার সভাপতি এডভোকেট শামীম হাসান চৌধুরী, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন এক যুক্ত শুভেচ্ছা বার্তায় নবনির্বাচিত সংসদ সদস্যবৃন্দ সিলেট বিভাগের উন্নয়নের স্বার্থে জাতীয় সংসদে ও জাতীয় সংসদের বাইরে বলিষ্ঠ ভূমিকা পালন করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি




