মীরগঞ্জ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের খাদ্য সামগ্রী বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৫৬:৪৪ অপরাহ্ন

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জের ভাদেশ্বর ইউনিয়নে পবিত্র মাহে রমজান উপলক্ষে মীরগঞ্জ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টায় এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী, ফুলবাড়ি আজিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা আতিকুর রহমান।
মীরগঞ্জ ওয়েলফেয়ার অরর্গেনাইজেশন বাংলাদেশ শাখার সভাপতি আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে ও মীরগঞ্জ ওয়েলফেয়ার অর্গানাইজেশন বাংলাদেশ শাখার সেক্রেটারি মোঃ দেলাওয়ার হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত ও স্বাগত বক্তব্য রাখেন মীরগঞ্জ ওয়েলফেয়ার অর্গানাইজেশন বাংলাদেশ শাখার কোষাধ্যক্ষ হাফিজ আব্দুল মজিদ আলম। বিশেষ অতিথির বক্তব্য মীরগঞ্জ বাজার বনিক সমিতির সভাপতি শফিকুর রহমান, সাবেক ফুটবলার সায়েম আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন আলহাজ্ব নুরুল আম্বিয়া, রমজান আলী, যুক্তরাজ্য প্রবাসী ইউনুছ মিয়া, আশিকুর রহমান, জাকারিয়া মাহমুদ, মীরগঞ্জ বাজার পোস্ট অফিসের পোস্টমাস্টার আব্দুল্লাহ ইয়াছির, মাহতাবুর রহমান। বিতরণ অনুষ্ঠানে হাওরতলা, ফতেহপুর, শেখপুর, গোয়াসপুর, নিয়াগুল, হুলিয়া সহ মোট ৬টি গ্রামে ৭৪০টি পরিবারকে ২৫ কেজি ওজনের এ খাদ্যসামগ্রী প্রদান করা হয়।





