বড়লেখায় প্রধান শিক্ষকের অবসরগ্রহণ জনিত সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৫৭:১৯ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বড়লেখা উপজেলার ইটাউরী হাজী ইউনুছ মিয়া মেমোরিয়েল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনাম উদ্দিনের অবসরগ্রহণ জনিত বিদায় সংবর্ধনা সভা শনিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। চলিত বছরের ১২ জানুয়ারি প্রায় ৩৯ বছরের শিক্ষকতা জীবন সম্পন্ন করে তিনি অবসরে যান।
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ওয়াদিুল হকের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক মিফতা উদ্দিন রিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আনোয়ার হোসেন চৌধুরী। সংবর্ধিত অতিথির বক্তব্য দেন বিদায়ী প্রধান শিক্ষক এনাম উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়াজ উদ্দীন, নিজ বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান ময়নুল হক, উৎস প্রকাশনীর কর্ণধার, নাগড়ি গবেষক ও প্রকাশক মোস্তফা সেলিম, অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক আব্দুস সালাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, মুড়াউল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদ আহমদ খান, দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের সদ্য সাবেক সিনিয়র শিক্ষক লুৎফুর রহমান, তালিমপুর বাহারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুরাদ মালিক প্রমুখ।




