সড়ক দুর্ঘটনায় সাংবাদিক আজিজের ভ্রাতৃবিয়োগ
প্রকাশিত হয়েছে : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৩০:০৯ অপরাহ্ন

কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ার দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি আজিজুল ইসলামের মেঝো ভাই নাজমুল ইসলাম নিয়াজ (৫০) এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার সকালে পাশের বাড়ির একজনের মরদেহ আনতে সিলেট যাওয়ার পথে মর্মান্তিক দূর্ঘটনায় মারা যান তিনি। এসময় চালকসহ কারে থাকা অন্য দুজন যাত্রীও মারাত্মক আহত হয়েছেন। নিহত নাজমুল ইসলাম নিয়াজ উপজেলার জয়চন্ডী ইউনিয়নের আবুতালিপুর এলাকার বাসিন্দা।





