হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্ট এর বৃত্তি প্রদান
প্রকাশিত হয়েছে : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৭:২২:৩৫ অপরাহ্ন

জকিগঞ্জ প্রতিনিধি: হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্ট-এর উদ্যোগে ‘৪১তম বৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২৬’ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টায় জকিগঞ্জের সাজ্জাদ মজুমদার বিদ্যানিকেতনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এসময় হাফছা মজুমদার প্রতিভা নিবাসের শিক্ষার্থীদের পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠান পরিচালনা করেন শুভ্র কান্তি দাস চন্দন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টের চেয়ারম্যান মেজর (অব.) নাজিম উদ্দিন মজুমদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি-এর পরিচালক রানা লায়লা হাফিজ।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মনসুর আহমদ এবং পবিত্র গীতা পাঠ করেন জ্যোতিষ চন্দ্র পাল। এরপর হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টের চেয়ারম্যান মেজর (অব.) নাজিম উদ্দিন মজুমদার স্বাগত বক্তব্য প্রদান করেন এবং ট্রাস্টের বার্ষিক কার্যক্রম প্রতিবেদন উপস্থাপন করেন।
সভাপতির বক্তব্যে হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টের চেয়ারম্যান মেজর (অব.) নাজিম উদ্দিন মজুমদার বলেন, শিক্ষাই একটি জাতির প্রকৃত শক্তি এবং এই বৃত্তি কার্যক্রম মেধাবী ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি শিক্ষার্থীদের সততা, অধ্যবসায় ও মানবিক মূল্যবোধকে জীবনের মূল আদর্শ হিসেবে গ্রহণ করার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে পূবালী ব্যাংক-এর পরিচালক রানা লায়লা হাফিজ বলেন, হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্ট দীর্ঘদিন ধরে যে শিক্ষাবান্ধব ও মানবিক উদ্যোগ গ্রহণ করে আসছে, তা সমাজের জন্য অনুকরণীয়। তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়ার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেন, কলাকুটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ইফফাত মোকাররামাহ, ভরণ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী পার্থ বৈষ্ণব, আল-ইহসান একাডেমির শিক্ষার্থী আরিয়াস ইয়াছমিন, স্কলার্স মডেল স্কুলের শিক্ষার্থী মুস্তাকিম রশিদ রাফি, জকিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মাজহারুল ইসলাম এবং ইফাত জাহান ইজামা ও ইমরানা ফেরদৌস বৃষ্টি প্রমূখ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কলার্সহোম সিলেটের কো-অর্ডিনেটর প্রফেসর জয়নুল আবেদীন চৌধুরী, স্কলার্সহোম শাহী ঈদগাহ শাখার সিলেটের প্রিন্সিপাল লে. কর্ণেল (অব.) মুনির আহমদ কাদেরী, স্কলার্সহোম মেজরটিলা শাখার প্রিন্সিপাল প্রিন্সিপাল মো. ফয়জুল হক. স্কলার্সহোম প্রিপারেটরি স্কুল টিলাগড় শাখার প্রিন্সিপাল আখতারি বেগম, স্কলার্সহোম দক্ষিণ সুরমা শাখার প্রিন্সিপাল প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ. স্কলার্সহোম প্রিপারেটরি স্কুল শিবগঞ্জ সিলেটের প্রিন্সিপাল মোহাম্মদ শামস উদ্দিন, স্কলার্সহোম গার্লস কলেজ পাঠানটুলার ভাইস-প্রিন্সিপাল মো. আব্দুল আজিজ, স্কলার্সহোম প্রিপারেটরি স্কুল পাঠানটুলার ভাইস-প্রিন্সিপাল জেবুন নেছা জীবন এবং জকিগঞ্জ প্রেসক্লাব-এর সভাপতি এখলাছুর রহমান। অনুষ্ঠানের শেষ পর্বে হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টের পক্ষ থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে বৃত্তির চেক ও সনদপত্র তুলে দেওয়া হয়।





