জামায়াত আমীরের সঙ্গে সাক্ষাৎ তারেক রহমানের
প্রকাশিত হয়েছে : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৯:১৮:১৬ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ের পর জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার সন্ধ্যা ৭টার কিছু পরে দলের নেতাদের নিয়ে তিনি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমীরের বাসায় সৌজন্য সাক্ষাৎ করেন।
জামায়াত আমীরের বাসায় বিএনপি চেয়ারম্যানের সঙ্গে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এসময় জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের উপস্থিত ছিলেন। তবে দুই নেতার মধ্যে কী কথা হয়েছে বিস্তারিত কিছু জানা যায়নি।
এরপর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গিয়েও সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।





