ঢাকায় ১১ দলের বিক্ষোভ আজ
প্রকাশিত হয়েছে : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৩:৫৭ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক: সারাদেশে জাতীয় নির্বাচন পরবর্তী সহিংসতা, নির্যাতন, নিপীড়ন, হত্যা, ধর্ষণের প্রতিবাদে আজ সোমবার বিকেলে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যভুক্ত দলগুলো।
বিকেল সাড়ে চারটায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ হবে। বিক্ষোভ সমাবেশে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় নির্বাচনী ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।




