বঙ্গবীর ওসমানীর মৃত্যুবার্ষিকী পালিত
প্রকাশিত হয়েছে : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৪৩:৩৫ অপরাহ্ন

মহান মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক, মহান মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সিইনসি, জাতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা, সাবেক মন্ত্রী বঙ্গবীর জেনারেল মুহম্মদ আতাউল গণি ওসমানীর ৪১তম মৃত্যুবার্ষিকী সোমবার পালিত হয়েছে।
বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ সিলেটের উদ্যোগে সোমবার সকাল ১০টা থেকে হযরত শাহজালাল মাজার প্রাঙ্গণে এবং শাহপরান (রহ:) লতিফিয়া মাদ্রাসায় মরহুমের আত্মার মাগফেরাত কামনান্তে খতমে কোরআন অনুষ্ঠিত হয়।
বাদ যোহর হযরত শাহজালাল (রহ:) এর দরগাহ জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলে পর বঙ্গবীর এম.এ.জি ওসমানীর মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে মরহুমের কবর জিয়ারত করা হয়। দোয়া পরিচালনা করেন শাহপরান (রহ:) লতিফিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শামছুল হক ভাদেশ্বরী।
কর্মসূচিগুলোতে উপস্থিত ছিলেন মো. ছদরুল আলম চৌধুরী, মাওলানা আব্দুস সালাম, হাফিজ মাওলানা আবু ইউসুফ চৌধুরী, মাওলানা আব্দুস সোবহান, বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ সিলেটের সহ সভাপতি এডভোকেট আব্দুল মালিক, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মকসুদ হোসেন, অধ্যাপক জাহিদুল ইসলাম, সাংস্কৃতিক সংগঠক শামসুল বাসিত শেরো, সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, শাহ মোশাহিদুর রহমান, মানবাধিকার কর্মী ইউসুফ সেলু, হাফিজ জাহেদ আহমদ, যুব সংগঠক কয়েছ আহমদ সাগর, সংগঠক শফিকুর রহমান, শাহবাজ আলী প্রমুখ। বিজ্ঞপ্তি





