বড়লেখায় টেকাহালী বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৮:১৭:৫৬ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি: বড়লেখা উপজেলার টেকাহালী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, শিক্ষার্থীদের মাঝে আইডি কার্ড বিতরণ ও ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান সোমবার দুপুরে স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) কবির আহমদের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক মো. ওবায়দুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি এএসএম রাশেদুজ্জামান বিন হাফিজ। বিশেষ অতিথির বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, স্কুল ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য জসিম উদ্দিন, সিনিয়র শিক্ষক মো. ফজলুর রহমান। অনুষ্ঠানে এসএসসি পরীক্ষার্থী তাছনিয়া জান্নাত পলি ২০২৫ সালে ‘স্টুডেন্ট অব দ্যা ইয়ার’ নির্বাচিত হওয়ায় অতিথিবৃন্দ তাকে বিশেষ সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন। এছাড়াও একই বছরের ‘টিচার অব দ্যা ইয়ার’ সহকারি শিক্ষক মো. ওবায়দুর রহমানকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করে স্কুল কর্তৃপক্ষ।





