গোলাপগঞ্জে প্রবাসীদের সোলার স্ট্রিট লাইট স্থাপন
প্রকাশিত হয়েছে : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৭:১৩:৩৮ অপরাহ্ন
গোলাপগঞ্জের নিশ্চিন্তপুরে গ্রামীণ সড়ক আলোকিত করতে সোলার স্ট্রিট লাইট স্থাপনের কার্যক্রম শুরু করা হয়েছে। গ্রামের কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু করে বিভিন্ন পয়েন্টে সোলারের আলোয় আলোকিত হচ্ছে।
নিশ্চিন্ত প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ৬ লক্ষ টাকার অনুদানে ২৪টি সোলার প্যানেল লাইটের কার্যক্রম দোয়ার মাধ্যমে শুরু হয়।
সোমবার বিকাল ৩টায় আবু জাহিদ মাহিমের সঞ্চালনায় প্রবাসী ফারুক আহমদের সভাপতিত্বে দোয়া মাহফিল ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন শাহজালাল ভার্সিটির সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক মুজিবুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহিম।
আব্দুছ ছত্তারের কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে বক্তব্য রাখেন মাহবুবুল আলম নুনু, বাহার উদ্দিন মলিক, জাহেদ আহমদ, মাওলানা মোস্তফা কামাল, সাইফুর রহমান কামাল, ইউপি সদস্য মাহমুদুল হাসান বাচ্চু, ইরফান আলী চুনু, মামুন আহমদ ও হাফিয নোমান মাহফুজ প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপন্থিত ছিলেন নিশ্চিন্ত জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা শুয়াইব আহমদ আবিদ, মাশুক উদ্দিন, বশির উদ্দীন, খলকু মিয়া, আবদুল কুদ্দুস, সিরাজ উদ্দিন, কলা মিয়া, বারিক মিয়া, আব্দুল হান্নান, আনোয়ার হোসেন, আফতাব আলী, আব্দুল কুদ্দুস, সনজিদ আলী, আব্দুল হক, মনজুর আহমদ, জামাল মিয়া, আবুল হাসনাত আবু, হারুনুুর রশীদ, আব্দুল মুতলিব, ছলিম উদ্দিন, সেবুল আহমদ, তৈয়ব মিয়া, নাছির উদ্দীন, সাইফুল ইসলাম ছামিদ প্রমুখ। দোয়া পরিচালনা করেন নিশ্চিন্ত কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা আজির উদ্দিন। বিজ্ঞপ্তি





