বিশ্বনাথে মাদ্রাসা শিক্ষকের সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৭:১৬:০২ অপরাহ্ন
সিলেটের বিশ্বনাথ উপজেলার দশপাইকা আনোয়ারুল উলুম আলিম মাদরাসার সহকারী শিক্ষক শফিকুল ইসলাম মজুমদারের অবসরকালীন বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার দুপুরে দেশ-প্রবাসে অবস্থানরত মাদরাসার প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নর্থ ইস্ট ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক, প্রবীণ সাংবাদিক লিয়াকত শাহ ফরিদী। তিনি বলেন, শিক্ষকতা কেবল চাকরি বা বেতনের পেশা নয়, এটি একটি মহান ব্রত। শিক্ষকরা সমাজের আলোকবর্তিকা হয়ে মানুষের জীবনে জ্ঞানের আলো ছড়িয়ে দেন। শিক্ষকরা নৈতিকতা ও মানবিকতার পথপ্রদর্শক। একজন আদর্শ শিক্ষক তার শিক্ষার্থীদের মাঝে আজীবন বেঁচে থাকেন।
অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষক শফিকুল ইসলাম মজুমদারের সম্মানে এক লক্ষ টাকার সম্মাননা চেক, উত্তরীয় ও বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন তাঁর শিক্ষার্থীরা। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাগিব রাবেয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও ‘বুনন’ সম্পাদক কবি খালেদ উদ-দীন।
দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ মো. আরব খানের সভাপতিত্বে এবং প্রাক্তন শিক্ষার্থী ও দৌলতপুর ইউনিয়ন পরিষদের সদস্য শফিক আহমদ পিয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, দৌলতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইসমাইল খান, ভুরকী দাখিল মাদরাসার সহকারী শিক্ষক আলতাফ হোসেন, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের ইসি সদস্য আবুল হোসেন মামুন ও দৌলতপুর ইউপি সদস্য নজরুল ইসলাম আজাদ।
স্বাগত বক্তব্য দেন প্রাক্তন শিক্ষার্থী সাইফুল আলম। এছাড়াও বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী প্রাক্তন শিক্ষার্থী আব্দুল হামিদ খান সুমেদ, রাজনীতিবিদ আবু তাহের মিছবাহ, সাংবাদিক আহমদ আলী হিরণ, মাওলানা শাহেদ আহমদ, নাজমুল ইসলাম, ফরিদ উদ্দিন আত্তার, রবিউল আউয়াল ও উম্মে খাদিজাতুল কুবরা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাদরাসার শিক্ষার্থী হাফিজ কাওছার আহমদ। বিজ্ঞপ্তি





