আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা
প্রকাশিত হয়েছে : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৪২:৪৮ অপরাহ্ন
সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ২টায় সমিতির ২ নম্বর হলে সমিতির সভাপতি এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী (আবদাল) এর সভাপতিত্বে যুগ্ম সম্পাদক-১ মো. অহিদুর রহমান চৌধুরী এডভোকেট ও যুগ্ম সম্পাদক-২ মো. রব নেওয়াজ রানা এডভোকেট এর যৌথ সঞ্চালনায় সভায় ২০২৫ সনের ১ জানুয়ারি হতে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত অর্থ-বছরের নিরীক্ষক কয়ছর আহমদ এডভোকেট, দেবতোষ দেব এডভোকেট ও মোহাম্মদ ফরহাদ হোসেন খান এডভোকেট কর্তৃক প্রস্তুতকৃত বার্ষিক নিরীক্ষা প্রতিবেদন উপস্থাপন করা হয়।
সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. জোবায়ের বখ্ত জুবের এডভোকেট ২০২৫ সনের কার্যনির্বাহী কমিটি কর্তৃক বিভিন্ন উন্নয়নমূলক কর্মতৎপরতার ভিত্তিতে ২০২৫ সনের বার্ষিক প্রতিবেদন সভায় উপস্থাপন করেন। সভা কর্তৃক উক্ত বার্ষিক প্রতিবেদন সর্বসম্মতভাবে অনুমোদিত ও গৃহীত হয় এবং নিরীক্ষা প্রতিবেদনটি সর্বসম্মতভাবে সভায় অনুমোদিত ও গৃহীত হয়।
নির্বাচন কমিশনের পক্ষে প্রধান নির্বাচন কমিশনার মো. ছয়ফুল আলম এডভোকেট বিগত ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সমিতির বার্ষিক নির্বাচনের ফলাফল ঘোষণাপূর্বক তার লিখিত প্রতিবেদন সভায় পাঠ করেন। প্রধান নির্বাচন কমিশনার সভায় উপস্থিত নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী (সুহেল) এডভোকেট, সিনিয়র সহ সভাপতি পান্না লাল দাশ এডভোকেট, সহ সভাপতি আব্দুস সোয়েব আহমদ এডভোকেট, পর পর দুইবারের নির্বাচিত সাধারণ সম্পাদক জনাব মো. জোবায়ের বখ্ত জুবের এডভোকেট, যুগ্ম সম্পাদক-১ মো আব্দুল মুকিত (অপি) এডভোকেট, যুগ্ম সম্পাদক-২ মো. হেদায়েত হোসেন তানবীর এডভোকেট, ক্রীড়া ও সমাজ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মঈনুল ইসলাম এডভোকেট, সহ ক্রীড়া ও সমাজ বিষয়ক সম্পাদক দেবব্রত চৌধুরী লিটন এডভোকেট, লাইব্রেরী সম্পাদক ঝুমকি পুরকায়স্থ এডভোকেট, প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ ফেরদৌস আহমদ এডভোকেট, সহকারী নির্বাচন কমিশনার আবুল কালাম আজাদ রিপন এডভোকেট ও মো. নাজমুল ইসলাম এডভোকেট, মহিলা বিষয়ক সম্পাদক সোনিয়া জেরীন চৌধুরী এডভোকেট, মহিলা বিষয়ক সহ-সম্পাদক সৈয়দা হেলেন বেগম এডভোকেট, সহ-সম্পাদক মো. জাহিদুল হক জাবেদ এডভোকেট, মো. ওয়ায়েছ কুরুণী উজ্জ্বল এডভোকেট ও জিয়াউল হক মোস্তাক এডভোকেট, কার্যকরী কমিটির সদস্যবৃন্দ হলেন মো. ইরফানুজ্জামান চৌধুরী এডভোকেট, মো. আতিকুর রহমান এডভোকেট, এ.এস.এম আব্দুল গফুর এডভোকেট, মো. আনোয়ার হোসেন এডভোকেট, এ.কে.এম. ফখরুল ইসলাম এডভোকেট, মোহাম্মদ জুয়েল এডভোকেট ও মো. ওবায়দুর রহমান এডভোকেটগণকে সভার সম্মুখে পরিচয় করিয়ে দেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সমিতির সাবেক নির্বাচন কমিশনার মো. আব্দুর রহমান চৌধুরী এডভোকেট এবং গীতা পাঠ করেন সমিতির সিনিয়র সদস্য ড. দিলীপ কুমার দাস চৌধুরী এডভোকেট।
সবশেষে বার্ষিক সাধারণ সভার সভাপতি ও সদ্য বিদায়ী সভাপতি জনাব সরওয়ার আহমদ চৌধুরী (আবদাল) এডভোকেট তার বক্তব্যে নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন এবং সভাপতি হিসেবে গতবছর দায়িত্বকালীন সময়ে সাহায্য ও সহযোগিতা করায় সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন। বিজ্ঞপ্তি





