বশির উদ্দিন ফাউন্ডেশনের আর্থিক সহায়তা
প্রকাশিত হয়েছে : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৪৩:৪০ অপরাহ্ন
শান্তিগঞ্জ সংবাদদাতা:
সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় অবস্থিত সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজ-এ বশির উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা ও স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে ২১ জন মেধাবী শিক্ষার্থীর হাতে জনপ্রতি ১ হাজার টাকা করে মোট ২১ হাজার টাকা নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়। পাশাপাশি ৫০ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রভাষক মো. সেলিম আহমদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অধ্যক্ষ মো. আমিনুল ইসলাম। বক্তব্য দেন বশির উদ্দিন ফাউন্ডেশনের সদস্য জিয়া উদ্দিন ও এডহক কমিটির সদস্য মো. জামিল হক প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন গাজীনগর গ্রামের মুরব্বি হাশির মিয়া, আবুল উদ্দিন, সমাজসেবক শামসুর নুর ও তামিমসহ শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠান শেষে উপকারভোগী শিক্ষার্থীরা ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।




